বন্ধ হচ্ছে ফেসবুক গ্রুপ স্টোরিজ

২৩ সেপ্টেম্বর, ২০১৯ ০১:৪২  
আপনি যদি ইতিমধ্যেই ফেসবুক গ্রুপ স্টোরিজ খুঁজে না পান, জেনে রাখুন এটি শুধুমাত্র আপনার একার ক্ষেত্রেই ঘটছে না। সামাজিক যোগাযোগ মাধ্যমটি জানিয়েছে, আগামী ২৬ সেপ্টেম্বর থেকে বন্ধ হচ্ছে এটির গ্রুপ স্টোরিজ। খবর এনগ্যাজেট। ফেসবুক জানিয়েছে, ঐদিনের পর থেকে ফেসবুক বিদ্যমান স্টোরিজগুলো মুছে ফেলার কাজ শুরু করবে এবং ব্যবহারকারীদের নতুন করে স্টোরিজ তৈরির করার সুযোগ দেবে না। তবে ফেসবুক ব্যবহারকারীদের ব্যক্তিগত স্টোরিজের ক্ষেত্রে এই উদ্যোগ কোনো প্রভাব ফেলবে না। প্রায় নয় মাস হলো ফেসবুক এই ফিচারটি চালু করেছে। ধারণা করা হচ্ছে ফিচারটি সফল না হওয়ায় অর্থাৎ অনেকেই এটি ব্যবহার না করায় ফেসবুক এটি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। যদিও ফেসবুক সেটি স্বীকার করেনি। ডিবিটেক/বিএমটি